হোয়াটসঅ্যাপে যুক্ত হতে চলেছে নতুন আপডেট
দি নিউজ লায়ন; হোয়াটসঅ্যাপে যুক্ত হতে চলেছে নতুন আপডেট। হোয়াটসঅ্যাপ-এর এই নয়া আপডেটটির সুবিধা পাবেন অ্যান্ড্রয়েড সংস্করণ ২.২১.৯.১৫ এবং আইফোন সংস্করণ ২.২১.১.০০ ব্যবহারকারীরা। এই আপডেটের ফলে পরিবর্তন করা যাবে প্লেব্যাকের গতি। যেখানে গ্রাহকরা পাবেন ১x থেকে ১.৫x এবং ২x গতি পরিবর্তনের সুবিধা।
হোয়াটসঅ্যাপ-এর অডিও সিকবারের পাশে পাওয়া যাবে প্লেব্যাকের গতি পরিবর্তনের এই নতুন বৈশিষ্ট্যটি। এর পাশাপাশি গ্রাহকরা পাবে একটি “লাফ ইট অফ!” স্টিকার প্যাক। এই প্যাকে অন্তর্ভুক্ত রয়েছে ২৮ টি নতুন অ্যানিমেটেড স্টিকার। অ্যান্ড্রয়েড এবং আইফোন উভয় ব্যবহারকারীরাই সংস্থার নতুন এই আপডেট অ্যাক্সেস করতে পারবে।

Post a Comment